আইয়ুব চৌধুরী | ১২:০১ এএম, ২০২১-০২-১১
রাঙামাটি জেলার রাজস্থলীতে টিকা নেয়ার পর সুস্থতার কারণে বেড়েছে মানুষের আগ্রহ। এ কারনে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগে সকাল থেকে চোখে পড়েছে টিকা প্রত্যাশীদের। প্রথম দিখে ফ্রন্ট লাইনদের অগ্রাধিকার দেওয়া হলেও তৃতীয় দিনে সাধারন জনগন সমান সুযোগ পাচ্ছেন।
জাতীয় পরিচয় পত্র নিয়ে নিবন্ধন করে তাৎক্ষণিক টিকা নিতে পারছেন বেশীর ভাগ মানুষ। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান,প্রথম দিন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা সহ নারী পুরুষ ২৯ জন। ২য় দিনে ৩০ জন, মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসন, পুলিশ জনপ্রতিনিধিরা টিকা গ্রহন করেন।
৪র্থদিন সহ টিকা গ্রহনের সংখ্যা ১০০ উপরে যাবেন বলেও জানান। তিনি আরো জানান, প্রথম দিখে ফ্রন্ট লাইনার দের অগ্রাধীকার দেওয়া হলেও বর্তমানে সাধারন মানুষই সমান সুযোগ পাচ্ছেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান বলেন, জাতীয় পরিচয় পত্র নিয়ে নিবন্ধন করে সরাসরি টিকা নিয়েছি।আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোন সমস্যা হয়নি। টিকা গ্রহন করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশনা মেনে করোনা মুক্ত করতে সহযোগিতা করেন। উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, যারা প্রথম দিন টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। আমিও সুস্থ রয়েছি সৃষ্টি কর্তার রহমতে। কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকার কারনে বেড়েছে সাধারন জনগনের আস্থা। তৃতীয় ও ৪র্থ দিনে বেড়েছে টিকা গ্রহনকারীর সংখ্যাও।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited